পুরুলিয়া ২: পুরুলিয়া থেকে ভরতনাট্যমে প্রথম কেন্দ্রীয় ‘CCRT’ স্কলারশিপ পেলেন শ্রেয়া সিংহ
নিজের মেধা ও কঠোর সাধনার জোরে জাতীয় স্তরে পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করলেন নৃত্যশিল্পী শ্রেয়া সিংহ। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ বৃত্তি (CCRT)র জন্য নির্বাচিত হয়েছেন তিনি। দেশজুড়ে চলা রীতিমতো কঠিন অডিশনে সহস্রাধিক আবেদনকারীকে পিছনে ফেলে এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ ছিনিয়ে নিয়েছেন শ্রেয়া। ভরতনাট্যম নৃত্যে পুরুলিয়ার মতো জেলা থেকে এই প্রথম কেউ কেন্দ্রীয় সরকারের এই বৃত্তি পাওয়ায় গর্বিত গোটা জেলাবাসী।