মানবাজার ২: বোরোর সিমতল থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তায় উল্টে গেলো পিকআপ ভ্যান
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে গেলো চারচাকা পিকআপ ভ্যান।শুক্রবার আনুমানিক বেলা ১২.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটে বোরো থানা এলাকায়।জানা যায় সিমলতল থেকে রঘুনাথপুর যাওয়ায় রাস্তায় এই দূঘটনা ঘটে। সীমলতল থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে পাল্টি হয় গাড়িটি।পরবর্তীকালে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ।তবে এই দুর্ঘটনায় কোন বড়সড়ো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।