চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ায় ফের স্কলারশিপ কারচুপির অভিযোগে গ্রেপ্তারি
উত্তর দিনাজপুরের চোপড়ায় ফের স্কলারশিপ কারচুপির অভিযোগে গ্রেপ্তারি। রাজস্থানের আজমের পুলিশ এবার চোপড়া থানার চাকলাগছ এলাকার বাসিন্দা তবিবর রহমানকে গ্রেপ্তার করেছে। এর ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ভুয়ো আবেদন এবং আর্থিক অনিয়মের অভিযোগে চলা তদন্তের সূত্র ধরেই এই গ্রেপ্তারি। এর আগে একই মামলায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছিল রাজস্থান পুলিশ। শনিবার ধৃত