রায়গঞ্জ: ঘড়ি মোড়ে ফের উড়ল জাতীয় পতাকা, দেশপ্রেমের প্রশংসায় মন্ত্রী কৌশিক চৌধুরী
রায়গঞ্জের ঘড়ি মোড়ে উচ্চ স্তম্ভে ফের উত্তোলন করা হল সুবিশাল জাতীয় পতাকা। রবিবার সকাল রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী পতাকা উত্তোলন করেন। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে আগের পতাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। রায়গঞ্জের সাধারণ মানুষ বিষয়টি দ্রুত পৌর প্রশাসনের নজরে আনেন। মানুষের দেশপ্রেম ও সচেতনতার ফলেই নতুন পতাকা উত্তোলন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।