পুরুলিয়া ২: সিঁদুরপুর গ্রামে হরিবোল উপলক্ষে অনুষ্ঠিত হলো পুণ্যময় কলস যাত্রা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ সিঁদুরপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল হরিবোল উৎসব উপলক্ষে পুণ্যময় কলস যাত্রা। সোমবার এই ধর্মীয় শোভাযাত্রাটি শুরু হয়। গ্রামের সমস্ত ধর্মপ্রাণ মা-বোন এবং সাধারণ গ্রামবাসীদের আন্তরিক অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি এক উৎসবমুখর রূপ নেয়। সিঁদুরপুর গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।