রায়গঞ্জ: গুরু পূর্ণিমায় রামকৃষ্ণ মিশনে শ্রদ্ধা, প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন অধ্যাপকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিমাই কবিরাজের
গুরু পূর্ণিমা উপলক্ষে রায়গঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ। বুধবার বিকেল ৪টায় সামাজিক মাধ্যমে তিনি এ তথ্য জানান। সংগঠনের কয়েকজন নেতৃত্বকে নিয়ে তিনি রায়গঞ্জের উকিলপাড়ায় রামকৃষ্ণ মিশনে গিয়ে মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজী মহারাজকে শ্রদ্ধা জানান। পরে কলেজপাড়ায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক উৎপলেন্দু সরকারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে গুরু পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন।