ইটাহার: ইটাহার চৌরঙ্গী মোরে চললো বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় থাকা বিশ্ব বাংলা লোগো ও অস্থায়ী দোকান
পূর্বতন সরকারের আমলে ইটাহারের চৌরাস্তা মোর এলাকায় হাইওয়ে কর্তৃপক্ষের জায়গায় বসানো হয়েছিল বিশ্ব বাংলা লোগো ও ফোয়ারা। সোমবার দখল হওয়া জায়গা পুনরুদ্ধারে নামলো হাইওয়ে কর্তৃপক্ষ। ব্লক, পুলিশ ও কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বিশ্ব বাংলা লোগো ও ফোয়ারা সহ অস্থায়ী দোকান। তৃণমূল সরকারের আমলে ২০২১ সালের পরে বিনা অনুমতিতে চৌরঙ্গী মোড় এলাকায় ১২ নং জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের জন্য বসানো হয় বিশ্ব বাংলার লোগো বলে দাবি হাইওয়ে কর্তৃপক্ষের।