মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান ও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ অর্থাৎ সোমবার কীর্ণাহারে পরোটা গ্ৰামে একরাত্রি ব্যাপি আয়োজিত হয়েছে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এদিন সন্ধ্যায় ওই ব্যাডমিন্টন টুর্নামেন্ট টির আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করলেন কীর্ণাহার ১নং গ্ৰাম পঞ্চায়েত প্রধান, শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, ভারতীয় স্টেট ব্যাংকের পরোটা শাখার ব্যাংক ম্যানেজার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।