রঘুনাথপুর ১: রঘুনাথপুরে রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরিকে সম্বর্ধনা জানালেন জগৎ জননী দূর্গাপুজো কমিটির সদস্য ও নাগরিকবৃন্দরা
মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর শহরের জগৎ জননী দূর্গাপুজো কমিটির সদস্যগণ ও নাগরিকবৃন্দরা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীরা রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরিকে সম্বর্ধনা জানালেন। এদিন মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরিও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান এলাকার মানুষের অফুরন্ত ভালোবাসা আমার আগামীদিনের কাজ করার পথকে আরো বেশি করে মণৃন করবে।জগৎ জননী পুজো কমিটির সকল সদস্য ও নাগরিক বৃন্দদের ধন্যবাদ জানাই।