ইটাহার: ইটাহারের দাসপাড়া এলাকায় বিজপির দলীয় কার্যালয়ে সারম্বরে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী শনিবার সমগ্র রাজ্যের পাশাপাশি ইটাহারেও পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই দিনটি উপলক্ষ্যে শনিবার দুপুরে ইটাহারের দাসপাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেন দুই নম্বর মণ্ডলের ভারতীয় জনতাপার্টির নেতা কর্মীরা। এদিন পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের -ছবিতে শ্রদ্ধা জানিয়ে দিবনটি পালন করা হয়।