রায়গঞ্জ: তৃণমূল হারতেই ফিরল বোগ্রামে কংগ্রেসের কার্যালয়, দাবি জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের
রায়গঞ্জের বোগ্রামে সোমবার আইএনটিইউসির একটি কার্যালয় পুনরুদ্ধারের দাবি করল কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, ব্লক সভাপতি লিয়াকত আলী, জেলা আইএনটিইউসি সভাপতি স্বপন সরকার ও পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর। মোহিতবাবুর অভিযোগ, ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস কার্যালয়টি দখল করে নেয়। বর্তমানে তা ফাঁকা পড়ে থাকায় কংগ্রেস পুনরায় দখল নিয়েছে। এই কার্যালয়কে জেলা আইএনটিইউসি ও রায়গঞ্জ ব্লক কংগ্রেসের অফিস হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নেতারা।