ইটাহার: অবাক কান্ড! ইটাহারের সরাইদিঘি স্কুল রোড এলাকা থেকে বধূর গলার হার ছিনতাই করে বাইক নিয়ে পালাল দুই যুবক, হতবাক সকলে
বাইক নিয়ে এসে এক মাঝ বয়সী গৃহবধুর গলা থেকে এক ভরি ওজনের হার ছিনতাই করে পালাল দুই যুবক। ফেলে গেলো মোবাইল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহারের সরাইদিঘি স্কুল রোড এলাকায়। চুরির লিখিত অভিযোগ হয়েই ঘটনার তদন্ত শুরু করে ইটাহার থানার পুলিশ। শুক্রবার সকাল ১১ টা নাগাদ পুলিশ জানায়, ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্রে ধরে দুষ্কৃতিদের চিহ্নিত করা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুষ্কৃতীদের বাড়ি চাঁচল থানা এলাকায়। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।