ইটাহার: ত্রুটি পেলেই CDPO বন্ধ চেম্বারে ডেকে চাইতেন ঘুষ ও দিতেন কুপ্রস্তাব! প্রতিবাদে ইটাহার ICDS দপ্তরে বিক্ষোভ ICDS কর্মীদের
শিশু বিকাশ দপ্তরের(আইসিডিএস) আধিকারিকের বিরুদ্ধে অঙ্গণওয়াড়ি কর্মীদের একালা বন্ধ চেম্বারে ডেকে কুপ্রস্তাব দেওয়া, ঘুষ চাওয়া সহ একাধিক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ। বৃহস্পতিবার ইটাহারের জয় কালিবাড়ি পাড়ায় আইসিডিএস অফিসের গেটে তালা মেরে সিডিপিওর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান শতাধিক অঙ্গণওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সিডিপিও হিমাদ্রি শেখর ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।