বাঘমুণ্ডী: ভোট গণনার পূর্বে অযোধ্যা হিল্টপে বিজেপি কর্মীদের সাথে বিশেষ আলোচনায় বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো
ভোট গণনার পূর্বে অযোধ্যা হিল্টপে বিজেপি কর্মীদের সাথে বিশেষ আলোচনায় বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো। ইতিমধ্যে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। আগামী চার তারিখ ভোট গণনা হবে। তার পূর্বে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ বাগমুন্ডি ব্লকের অযোধ্যা হিল্টপে বিজেপি নেতৃত্ব কর্মীদের সাথে সাক্ষাৎ করে বিশেষ আলোচনা করেন বাগমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কেদার সিং মুড়া, মানিক মাঝি প্রমুখ।