ইসলামপুর: বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে সামনে রেখে ইসলামপুর কলেজের ডিসিআরসি কেন্দ্রে প্রস্তুতি পরিদর্শনে গেলেন বিজেপি প্রার্থী
বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে সামনে রেখে ইসলামপুর কলেজের ডিসিআরসি কেন্দ্রে প্রস্তুতি পরিদর্শনে গেলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় (পাখি)। রবিবার তিনি মহিলাদের একটি দলকে সঙ্গে নিয়ে ডিসিআরসি কেন্দ্রে উপস্থিত হন এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে চিত্রজিৎ রায় জানান, অতীতে এই ডিসিআরসি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে বিরোধী দলগুলিকে দেখা যেত। তবে এবারের নির্বাচনে শাসকদলের পক্ষ থেকে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে, য