চোপড়া: বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় পাঁচজন দলীয় কর্মীকে বহিষ্কার করল মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেস
বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পাঁচজন দলীয় কর্মীকে বহিষ্কার করল মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কার্যালয়ে সেভেন ম্যান কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বহিষ্কারের ঘোষণা করেন মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর আলী। তিনি জানান, যারা দলে থেকে নির্বাচনের সময় দলেরই ক্ষতি করেছে, তাদের দলে রাখা ভবিষ্যতের জন্য আরও ক্ষতিকর হতে পারে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাঁচজনকে চিরতর