পুরুলিয়া ২: গোসালা এলাকায় খড়ের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে দমকল কর্মী ও কেন্দ্রীয় বাহিনী
গোসালায় একটি খড়ের গোদামে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পাওয়ার সাথে সাথেই দমকল বাহিনীর দুটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।অগ্নিকাণ্ডের জেরে কিছুক্ষণের জন্য বরাকর রোডে যানচলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়।