আউশগ্রামের পরশুরামপুর এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের দেহ বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালো পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পার্থ মন্ডল(২১)। তার বাড়ি ভাতারের ঝর্ণা এলাকায়। গতকাল পরশুরামপুর এলাকায় কুনুর নদীর পাড় সংলগ্ন এলাকার একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।