আগামী ২ রা জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর সাগর সংঘের মাঠে তৃণমূলের এক বিশাল জনসভার ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই প্রস্তুতি স্বরূপ আজ অর্থাৎ সোমবার বিকাল চারটে নাগাদ ঘটকপুকুর বিডিও অফিসের সামনে থেকে ঘটকপুকুর চৌমাথা পর্যন্ত পথ'মিছিল করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।