বরাবাজার: CPIM পার্টির ২'নম্বর এরিয়া কমিটির উদ্যোগে বানজোড়া মোড়ে পালিত হল ঐতিহাসিক মে দিবস
বানজোড়া মোড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত ঐতিহাসিক মে দিবস আজ পহেলা মে, বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পুরুলিয়ার বরাবাজারেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক মে দিবস। শুক্রবার সকালে বানজোড়া মোড় এলাকায় সিপিআইএম (CPIM) পার্টির বরাবাজার ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ কর্মসূচির। বানজোড়া মোড়ে এদিন রক্তরঞ্জিত লাল পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। মে দিবসের মহান শহীদদের প্র