রায়গঞ্জ: জন্মদিনে মানবিক উদ্যোগ: পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন রায়গঞ্জের ব্যবসায়ী চন্দন বাজাজ
রায়গঞ্জে মানবিক উদ্যোগে নিজের ৫০তম জন্মদিন উদযাপন করলেন ব্যবসায়ী চন্দন বাজাজ। সোমবার কর্ণজোড়ার সূর্যোদয় মুক ও বধির সরকারি আবাসনে আবাসিকদের ভোজন করান তিনি। পাশাপাশি চন্ডীতলায় বনবাসী কল্যাণ আশ্রমের আদিবাসী ছাত্রীদের হাতে শিক্ষা ও সহায়তা সামগ্রী তুলে দেন। তাঁর এই উদ্যোগে খুশি পড়ুয়ারা। চন্দন বাজাজ জানান, বিশেষ দিনগুলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে উদযাপন করলে তাদের শিক্ষার উন্নয়নে সহায়তা সম্ভব।