প্রাচীন রীতি মেনে বৃহস্পতিবার রাত্রে নয়াগ্রামের রুখনীমারা গ্রামের মানুষজন মাতলেন বাঁদনা পরব অর্থাৎ গরু খুঁটান উৎসবে। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব বাঁদনা পরব।এদিন গ্রামের মহিলা পুরুষ সবাই শোভাযাত্রা সহকারে গ্রামের একাধিক নির্বাচিত গরুকে খুঁটিতে বেঁধে উৎসবে মাতেন।রুখনীমারা গ্রামের মানুষজন এই ঐতিহ্যবাহী বাঁদনা পরব দেখতে জড়ো হন এলাকার প্রচুর সাধারণ মানুষ।জানা গিয়েছে বাঁদনা পরব বা গরু খুঁটান উৎসব হল জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের একটি প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব।