ঝালদা ১: বাঘমুন্ডি বিধানসভার বিভিন্ন এলাকায় জাতীয় কংগ্রেসের নির্বাচনী প্রচার
বাঘমুন্ডি বিধানসভার বিভিন্ন এলাকায় জাতীয় কংগ্রেসের নির্বাচনী প্রচার। আগামী ২৩ শে এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাঘমুন্ডি বিধানসভায় নির্বাচন। শাসকদল থেকে বিরোধীদল সকলে জোর কদমে চালাচ্ছে নির্বাচনী প্রচার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই আসনটি ত্রিমুখী লড়াই হবে। সোমবার বিকাল ৫ টা পর্যন্ত বাঘমুন্ডি বিধানসভার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বাঘমুন্ডি বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি নিয়ে