মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে কোমারপুকুর ধারে বহু বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের সাকরাত পরব হয়ে আসছে। এই পরব মূলত মকর সংক্রান্তি দিন থেকে অনুষ্ঠিত হয়। পিতৃ পুরুষদের আত্মার শান্তি কামনার প্রার্থনা করা হয় । শুক্রবার রাতে আদিবাসী নৃত্যের মাধ্যমে সাকরাত পরব করছেন সকল সদস্য সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রূপচাঁদ মুর্মু, সদস্য সোনা চাঁদ মুর্মু, সুন্দরী মুরমু, কাজলী মূর্মু, মঙ্গল টুডু সহ আরো অনেকে।