রায়গঞ্জ: ছাগল চাপা ও প্রতিবাদের জেরে উত্তেজনা, রেশন ডিলারের বিরুদ্ধে মারধরের অভিযোগ রায়গঞ্জে
রায়গঞ্জের রামপুরের নাজিরপুর পালপাড়ায় ছাগল চাপা দিয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রেশন ডিলার অনিমেষ সিংহের ট্র্যাক্টরে নিরঞ্জন পালের ছাগল মারা যায়। প্রতিবাদ করায় নিরঞ্জনকে মারধরের অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নিরঞ্জন ও তাঁর পরিবার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। যদিও অভিযুক্তের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।