রায়গঞ্জ: কুনোরে বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, শোকে স্তব্ধ কালিয়াগঞ্জ
কালিয়াগঞ্জের কুনোর এলাকায় সড়ক দুর্ঘটনায় ভৈরব ঘোষ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সাইকেলে তেল আনতে যাওয়ার পথে কুনোর ব্রিজ এলাকায় একটি বাইক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে কুনোর স্বাস্থ্যকেন্দ্র ও পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শুক্রবার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।