বরাবাজার: অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুজবে কান দেবেন না,ফরম পৌঁছে যাবে বাড়িতে, বরাবাজার থেকে জানালেন মন্ডল সভাপতি
অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুজবে কান দেবেন না, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রম দিয়ে এবং ফিলাপ করে সহযোগিতা করা হবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমনই বার্তা দিলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক। শনিবার রাতে বরাবাজার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিডিও নিজের দায়িত্বে প্রত্যেকের বাড়িতে ফরম পৌঁছাবেন। এবং সেই ফর্ম যদি কেউ পূরণ করতে না পারে তারও সহযোগিতা করা হবে। কেউ যেন এই বিষয়ে কোনো গুজবে কান না দেন।