রঘুনাথপুর ১: রঘুনাথপুরে পথ দুর্ঘটনায় বড়রা গ্রামের যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায়
শনিবার রাতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত ঐ যুবকের নাম বলরাম চন্দ্র।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত বড়রা গ্রামে। সূত্র মারফত জানা যায় বলরাম এদিন রাত্রে মোটর বাইক নিয়ে রঘুনাথপুর থানার অন্তর্গত দুরমুট গ্রামের শশুরবাড়ি যাচ্ছিল।ঐ সময় পথে রঘুনাথপুর - চেলিয়ামা রাস্তায় কোন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।