রায়গঞ্জ: বাড়ি থেকে বেরিয়ে রহস্যমৃত্যু, শ্মশানে উদ্ধার খলসীর ৭৩ বছরের বৃদ্ধার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য
রায়গঞ্জের খলসী এলাকায় এক মর্মান্তিক ঘটনায় কানদোষী রাজবংশী (৭৩) নামে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে ২৫০ টাকা নিয়ে বোনের বাড়ি যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। পরে বিকেলে স্থানীয় শ্মশানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়। পরিবারের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।