চোপড়া: বিজেপি নেতা শঙ্কর অধিকারীর ভাই গ্রেফতার, আদালতে পেশ
আবারও পুলিশের জালে বিজেপি নেতা শঙ্কর অধিকারীর ভাই! চোপড়ার রাজনীতিতে ফের চাঞ্চল্য। একাধিক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা শঙ্কর অধিকারীর ভাই সুব্রত অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, ধৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাগুলির ভিত্তিতেই এই গ্রেফতারি। উল্লেখযোগ্যভাবে, এর আগেও একই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার দুপুর প্রায় একটার সময় সুব্রত অধিকারীকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজত