চোপড়া: চোপড়ার কালিগঞ্জে পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা! ঘটনাস্থলে নির্বাচন কমিশন
চোপড়ার কালিগঞ্জে কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকরা চোপড়া বিধানসভার কালিগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা গেছে, কালিগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছ