রায়গঞ্জ: ডাইনি অপবাদে নারকীয় অত্যাচার: বৃদ্ধাকে বিষ্ঠা খাওয়ানোর অভিযোগে শিউরে উঠছে রায়গঞ্জ
রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিধবা বৃদ্ধাকে ডাইনি অপবাদে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিবেশী এক কিশোরীর অসুস্থতাকে কেন্দ্র করে বুধবার রাতে তাকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি অমানবিকভাবে অপদস্থ করার ঘটনাও সামনে এসেছে। বৃহস্পতিবার রায়গঞ্জ থানা-য় অভিযোগ দায়ের হলেও ব্যবস্থা হয়নি বলে দাবি। এরপর ফের হামলার অভিযোগে শুক্রবার আবার থানায় যান নির্যাতিতা। তদন্ত শুরু করেছে পুলিশ।