রায়গঞ্জ: কর্নজোড়ায় সারম্বরে পালিত হলো প্রাচীন মোটর কালীবাড়ির বাৎসরিক কালী পুজা অনুষ্ঠান
কর্নজোড়ায় সারম্বরে পালিত হলো প্রাচীন মোটর কালীবাড়ির বাৎসরিক কালী পুজা অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় স্থানীয়দের সাথে কথা বলে যানা গেছে, যানবাহন খরিদ করলেই ভক্তরা পুজো দেন এই কালিবাড়িতে৷ মোটর যান শব্দ থেকে মোটর কালী নামকরণ বলে স্থানীয় দের ধারনা। অনেকেই গোটা বছর যানবাহন নিয়ে দুর্ঘটনার হাত থেকে নিস্তার পাওয়ার কামনা নিয়ে পুজো দেন বলে জানা গেছে।