জমি সংক্রান্ত বিবাদ নিয়ে মারধরের অভিযোগে গতকাল গাইঘাটা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল মারামারির ঘটনা ঘটে, গতকালই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে গাইঘাটা থানার পুলিশ গতকাল গভীর রাতে গাইঘাটা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।