শব্দদূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মেমারি থানার পুলিশের। মডিফায়েড বাইক সাইলেন্সারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে মেমারিতে। ট্রাফিক নোডাল অফিসার নানু দাস প্রায় প্রতিদিন অন্যের কানে তালা লাগিয়ে যে সব বাইক শব্দ দুষণ সৃষ্টি করে তাঁদের প্রতি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। করা হচ্ছে জরিমানা। খুলে দেওয়া হচ্ছে মডিফায়েড বাইক সাইলেন্সার।