বাসন্তী: গড়িয়া স্টেশনের পাশে ৪০ বছরের সি,৫ বাসস্ট্যান্ড উধাও,মেলার নামে দখল,বাসন্তী থেকে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা বিকাশ।
বাসন্তী গড়িয়া স্টেশনের পাশে ৪০ বছরের সি–৫ বাসস্ট্যান্ড উধাও,মেলার নামে দখল—অভিযোগ সুজন চক্রবর্তীর; নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ গড়িয়া স্টেশন সংলগ্ন ঐতিহাসিক সি–৫ বাসস্ট্যান্ড হঠাৎই উধাও। চার দশকেরও বেশি পুরনো এই বাসস্ট্যান্ডকে মেলার নামে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তী সরাসরি অভিযোগ তুলেছেন—শাসকদলের মদতে প্রমোটিং চক্র এই জায়গার দখল নিয়েছে।