রায়গঞ্জ: বিধানসভা নির্বাচনের গননা কেন্দ্রে শেষ মুহুর্তের চরম ব্যস্ততা রায়গঞ্জ পলিটেকনিক কলেজ গননা কেন্দ্রে
বিধানসভা নির্বাচনের গননা কেন্দ্রে শেষ মুহুর্তের চরম ব্যস্ততা রায়গঞ্জ পলিটেকনিক কলেজ গননা কেন্দ্রে৷ সোমবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ গননা কেন্দ্রের সামনে দেখা গেলো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কাউন্টিং ভেনুতে প্রবেশ করছে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ গননা কেন্দ্রে করনদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার বিধানসভার ভোট গননা হবে। সকাল ৮ টা থেকে পোস্টাল ব্যালট গননার মধ্যে দিয়ে গননার কাজ শুরু হবে বলে জানা গেছে।