রায়গঞ্জ: রাইস মিলে কাজে গিয়ে নিখোঁজ শ্রমিক, পরদিন মিলল দেহ — খুনের অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জের সোহারই এলাকায় নিখোঁজ এক শ্রমিকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জহরুল মহাম্মদ ওরফে ঝাপি (৫৫), বাড়ি পিরোজপুর এলাকায়। পরিবারের দাবি, শনিবার রাইস মিলে কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, এরপর আর ফেরেননি। রবিবার দুপুরে সোহারই মোড় এলাকায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ, জহরুলকে খুন করা হয়েছে।