জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে যোগ দিয়ে ফের চাঞ্চল্য তৈরি করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। বুধবারতিনি বলেন, জনপ্রতিনিধি মানে শুধু ক্ষমতার আসনে থাকা নয়, মানুষের সুখ-দুঃখ ও প্রতিটি উৎসবে পাশে থাকা দায়িত্ব। এরপরই তিনি ইঙ্গিতপূর্ণভাবে যোগ করেন, রাস্তা থেকে শুরু করে নানা সমস্যা আজও রয়ে গেছে। বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন।