রায়গঞ্জ: চাকরির স্বপ্নে ‘অতিরিক্ত ১০ নম্বর’ বাধা, রায়গঞ্জে বিধায়কের দ্বারস্থ বঞ্চিত এসএলএসটি-২ প্রার্থীরা
অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিলের দাবিতে রায়গঞ্জের বিধায়কের দ্বারস্থ হলেন বঞ্চিত ফ্রেশার্স এসএলএসটি-২ প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেলে উকিলপাড়ায় বিধায়ককে সংবর্ধনা জানানোর পাশাপাশি নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। সংগঠনের সদস্য আনজার আলী জানান, ৭০ নম্বরের পরীক্ষায় কাট-অফ রাখা হয়েছে ৭৪, ফলে পূর্ণ নম্বর পেলেও চাকরি পাওয়া সম্ভব নয়। তাঁদের অভিযোগ, অভিজ্ঞতার নামে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া সংবিধান বিরোধী। অবিলম্বে ওই ব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন