রায়গঞ্জ: আবর্জনা পরিষ্কার, কর্মীদের বেতন ও পেনশনের দাবিতে রায়গঞ্জ পৌরসভায় সিপিআইএমের ডেপুটেশন
রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার দুপুরে পৌরসভায় ডেপুটেশন দিল সিপিআইএম। দলের নেতা তীর্থ দাস অভিযোগ করেন, শহরের গলি-গলিতে আবর্জনা জমে থাকায় জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। সাফাই কর্মীদের নিয়মিত বেতন না মেলায় কাজ ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি পেনশনভোগীদের পেনশন প্রদান, জল জমার সমস্যা দূর করতে পুকুর সংরক্ষণ এবং পৌরসভার দুর্নীতির অভিযোগে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।