জমি নিয়ে বিবাদের জেরে এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের হোসেনপুর গ্রামে। ঘটনাটি চার দিন আগের হলেও সোমবার বেলা এগারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। গৃহবধুর দাবি জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে গোলমাল চলছে। গত ২৫ তারিখ ফের বিতর্কিত জমি নিয়ে গোলমাল বাঁধে। সে সময় ওই গৃহবধূকে প্রতিবেশীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গৃহবধুর হাতে চোট লেগেছে। পুলিশ ঘট