ইসলামপুর: বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ইসলামপুরে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, কাউন্সিলর মানিক দত্তের ঘাসফুলে যোগদান
বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ইসলামপুরে বিজেপির ঘর ভাঙল তৃণমূল, কাউন্সিলর মানিক দত্তের ঘাসফুলে যোগদান। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। বিজেপির ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ইসলামপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মানিক দত্ত। রবিবার ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধর