ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে শনিবার দুপুরে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই লোক আদালতে একদিনেই বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি হয়। সমাজের দুর্বল ও প্রান্তিক অংশের মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া এবং দীর্ঘদিনের আইনি জট দ্রুত মেটাতেই এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। এই দিনে মোট সাতটি বেঞ্চ বসে। প্রতিটি বেঞ্চে জেলা আদালতের বিচারক, আইনজীবী ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্ররা উপস্থিত ছিলেন।