রায়গঞ্জ: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলায় মোট ২১ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন, জানালেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক
বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলায় মোট ২১ জন প্রার্থী মনোনয়ন জমা করেছেন, জানালেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী। এদিন বিকালে শুভম চক্রবর্তী জানান, BSP ১ টি, BJP ৫ টি, জাতীয় কংগ্রেস ৫ টি, তৃণমূল কংগ্রেস ৯ টি এবং অন্যান্যরা ১ টি আসনে প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবিধিরা মিছিল করে এই মনোনয়ন পত্র কর্নজোড়া এবং ইসলামুপুরে জমা দিয়েছেন। বিক্ষিপ্ত দু'একটি ছোটো খাটো উত্তেজনা ছাড়া মোটের উপরে নির্বিঘ্নে কেটেছে মনোনয়ন পর্ব।