রায়গঞ্জ: কালিয়াগঞ্জের গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার সতীশ দেবশর্মাকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ধৃতের বাড়ি অনন্তপুর গ্রামে। অভিযোগ, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ নুপুর দেবশর্মা আত্মঘাতী হন। শনিবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনাসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।