রায়গঞ্জ: স্মার্ট মিটার বাতিলের দাবিতে রায়গঞ্জে গ্রাহক সমিতির রাস্তায় নেমে বিক্ষোভ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন
রাজ্য সরকারের স্মার্ট মিটার সংক্রান্ত নির্দেশিকার প্রতিবাদে মঙ্গলবার রায়গঞ্জে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দান থেকে শুরু হওয়া মিছিল বিদ্যুৎ বণ্টন দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। জেলা সম্পাদক সনাতন দত্ত অভিযোগ করেন, স্মার্ট মিটার চালু হলে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ বাড়বে। তিনি অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবী সহ বিভিন্ন দাবী জানান।