বরাবাজার: রানসি ফুটবল মাঠের নিকট হঠাৎ বজ্রপাতে মৃত্যু হলো দুটি গরুর এবং আহত দুই ব্যক্তি
শনিবার দুপুরে রানসি ফুটবল মাঠের কাছে গরু নিয়ে যাওয়ার পথে বজ্রাঘাতে মৃত্যু হয় দুটি গরুর, আহত হন দুই ব্যক্তি। আহতরা হলেন ডডাঙ্গা গ্রামের বিশ্বজিৎ টুডু (৩০) ও নেপাল টুডু (৩২)। আচমকা ঝড়-বৃষ্টির সময় তারা গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাত ঘটে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাদের উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর নেপাল টুডুকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর আহত বিশ্বজিৎ টুডু পুরুলিয়া হাসপাতালে পাঠানো হয়