কেতুগ্রাম ২: কেতুগ্রাম বিধানসভার রাজুয়ায় বিস্ফোরণে গুরুতর জখম তুফান চৌধুরী, তবে ছেলের পিছনে শয়তান লেগেছে বলেই এমন হচ্ছে দাবি মায়ের
কেতুগ্রাম বিধানসভার রাজুয়া গ্রামে গতকাল রাতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে বরকত শেখের। আর বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন সেখানকার বাসিন্দা তুফান চৌধুরী। তবে ছেলের পিছনে কোন শয়তান লেগেছে, তাই তুফানের এমন হচ্ছে বলেই শনিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দাবি করলেন তার মা মনুফাদেবী। যদিও পুলিশের খাতায় তুফান একজন দাগী আসামী বলেই পরিচিত। তার নামে একাধিক থানায় মামলাও রয়েছে। ফলতো এই বিস্ফোরণের রহস্য অন্বেষণে তদন্তে নেমেছে পুলিশ।