পুরুলিয়া ২: আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ধরা পড়ল ঝারখণ্ডের তিন দুষ্কৃতি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ধরা হয়
আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ধরা পড়ল ঝারখণ্ডের তিন দুষ্কৃতি। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভৌরে ঝালদা থানার পুলিশ ঝালদা-গোলা রোডের গাঁতা মোড় সংলগ্ন এলাকায় এক অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা বোকারো থেকে ডাকাতি ও চুরির উদ্দেশ্যে এখানে এসেছিল।